

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৬ জুন) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১৬ জুন রাত ১টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলার আলিখালী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

