ঢাকা
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
প্রকাশিত : জুন ১০, ২০২৬
আপডেট: জুন ১০, ২০২৬
প্রকাশিত : জুন ১০, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে কামনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১০ জুন) সকাল ৮টার দিকে উপজেলার পিঙ্গলিয়া গ্রামের রেলমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামনা বেগম উপজেলার তিলছড়া গ্রামের মৃত আনোয়ার শেখের স্ত্রী। কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুর আলম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে তিলছড়া গ্রামের নিজ বাড়ি থেকে পিঙ্গলিয়া গ্রামে মেয়ে ও জামাতা ফায়েক মিয়ার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন কামনা বেগম। পথে পিঙ্গলিয়া রেলমাঠ এলাকায় রেললাইন পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে তার জামাতা ফায়েক মিয়াকে খবর দেন। স্বজনরা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। রেলওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram