ঢাকা
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫১
প্রকাশিত : জুন ৭, ২০২৬
আপডেট: জুন ৭, ২০২৬
প্রকাশিত : জুন ৭, ২০২৬

কুমিল্লার সদর দক্ষিণে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪০

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ৪০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) দুপুরে মাটিয়ারা এলাকার মধু পেট্রোল পাম্পসংলগ্ন স্থানে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলের একটি ভিডিও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসরাফিল পিয়াস তাঁর ফেসবুক আইডিতে পোস্ট করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মিছিলের পরপরই অভিযান চালিয়ে মহাসড়ক এলাকা থেকে ৪০ জন ছাত্রলীগের নেতাকর্মীকে আটক করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করা হয়েছে। অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram