ঢাকা
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৩
প্রকাশিত : জুন ৭, ২০২৬
আপডেট: জুন ৭, ২০২৬
প্রকাশিত : জুন ৭, ২০২৬

ধামইরহাটে অতিরিক্ত মদ্যপানে আদিবাসীর মৃত্যু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় অতিরিক্ত মদ্যপানের কারণে পরিমল কিস্কু (৫০) নামে এক আদিবাসী ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে উপজেলার জগৎনগর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আদিবাসী ব্যক্তি ওই এলাকার শ্যামল কিস্কুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে পরিমল কিস্কু অতিরিক্ত চোলাই মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে দীর্ঘদিন থেকে মাদকাসক্ত ছিল। মদ্যপানের ফলে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের লোকজন প্রাথমিকভাবে ধারণা করছেন।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্ততি চলছে। পরিবারের লোকজনের অভিযোগের প্রেক্ষিতে মরদেহ সৎকারের জন্য স্বজনের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram