ঢাকা
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৪
প্রকাশিত : জুন ৫, ২০২৬
আপডেট: জুন ৫, ২০২৬
প্রকাশিত : জুন ৫, ২০২৬

বাগেরহাটের মোরেলগঞ্জে লাইভে এসে যুবকের আত্মহত্যা

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে রাতে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক লাইভে এসে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিমন মোল্লা রাত ১২ টার দিকে নিজ ঘরে মোবাইলে লাইভ চালিয়ে ঘরের আড়ার সাথে কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। এসময় সে বাড়িতে একাই ছিল। সে ঐ এলাকার জনৈক সিরাজ মোল্লার ছেলে। ব্যক্তিগত জীবনে সে এক শিশু কন্যার জনক। আত্মহত্যার আগে ঢাকায় অবস্থানরত স্ত্রী উর্মির সাথে কথাও বলেছেন। লিমনের একমাত্র কন্যা সন্তান পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় নানীর সাথে থাকে। স্ত্রীর সাথে মনোমালিন্য, পারিবারিক দ্বন্ধ ও নানা মানসিক চাপের কারণে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

লিমন মোল্লা তার পিতা-মাতার একমাত্র সন্তান। পুলিশ রাতেই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেছে। মোরেলগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের হয়েছে বলে ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram