ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩০
প্রকাশিত : জুন ৪, ২০২৬
আপডেট: জুন ৪, ২০২৬
প্রকাশিত : জুন ৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত জেলার সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের পরিবারের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে প্রশাসন।

নিহতরা হলেন— সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার, রানীবাড়ি বাজারপাড়া এলাকার সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার মেসবাউল এবং নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টিপাত শুরু হলে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আম কুড়াতে বাড়ির পাশের আমবাগানে যান মাহমুদা আক্তার, সাদিয়া খাতুন ও মেসবাউল। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, নিহত তিন পরিবারের প্রত্যেককে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

এদিকে সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর ও নাচোল উপজেলার নিহতদের পরিবারকেও ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

একদিনে জেলার তিন উপজেলায় বজ্রপাতে পাঁচজনের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram