ঢাকা
৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৮
প্রকাশিত : জুন ৪, ২০২৬
আপডেট: জুন ৪, ২০২৬
প্রকাশিত : জুন ৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশ-ইন, পরে ফেরত পাঠালো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার (৪ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে সীমান্তের ২০৩/৬-আর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীন বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ জন শিশুসহ মোট ২৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনের কাছে তাদের অবস্থান শনাক্ত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সীমান্তে সতর্ক অবস্থান নেয়। এ সময় বিএসএফও সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করে।

তবে, স্থানীয় ইউপি সদস্য বাঙ্গাবাড়ি ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মোহাঃ নাসিরুল ইসলাম দাবি করেন, বুধবার গভীর রাতে বিএসএফ ওই ব্যক্তিদের বাংলাদেশে ঠেলে পাঠায়। পরে তারা বাঙ্গাবাড়ি ইউনিয়নের ব্রজনাথপুর এলাকায় ঘোরাফেরা করলে স্থানীয় গ্রামপুলিশ ও জনপ্রতিনিধিরা তাদের বিজিবির কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে বিজিবি তাদের সীমান্ত এলাকায় ফেরত পাঠায়। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের ভেতরে অবস্থান করছে বলে তিনি জানান। তাদের কয়েকজন নিজেদের বাড়ি খুলনা অঞ্চলে বলে দাবি করছেন।

এ বিষয়ে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, “পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।” তিনি আরও বলেন, “সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram