ঢাকা
১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:১৭
প্রকাশিত : মে ১৭, ২০২৬
আপডেট: মে ১৭, ২০২৬
প্রকাশিত : মে ১৭, ২০২৬

সাতকানিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্লীলতাহানির মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি জুবায়ের (২০) উপজেলার ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিন্দু পাড়া এলাকার জয়নালের ছেলে।

রবিবার (১৭ মে) দুপুরে নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত এ মামলায় মোট ৭ আসামির মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “স্কুলছাত্রী ধর্ষণ মামলার ৫ নম্বর আসামি জুবায়েরকে চান্দগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আরও ৪ আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram