

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের শান্তিবাগ এলাকায় ভাড়া বাসা থেকে মোসা. মাকসুদা (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল ৪টার দিকে এম.এস ভিলা নামের একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাকসুদা নীলগঞ্জ ইউনিয়নের দরিয়াপুর গ্রামের আবুল কালামের মেয়ে। তিনি ঢাকায় ব্যবসায়ী মো. মিরাজ হোসেনের সহধর্মিণী ছিলেন।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মো. ফোরকান হোসেন জানান, পারিবারিক কলহের কারণে মাকসুদা সিলিং ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি স্থানীয় মাহববু হোসেন তালুকদারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

