ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০০
প্রকাশিত : মে ৬, ২০২৬
আপডেট: মে ৬, ২০২৬
প্রকাশিত : মে ৬, ২০২৬

মানিকগঞ্জের সাটুরিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার গ্রামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নিজ বাবার বাড়ি থেকে নাছরিন আক্তার (২২) নামের ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাছরিন আক্তার গ্রামের নাজিমুদ্দিনের মেয়ে। তার স্বামী জীবিকার তাগিদে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। দম্পতির একটি চার বছর বয়সী কন্যা সন্তান রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করলে তারা নাছরিনকে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সাটুরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসাইন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এর পেছনে কোনো পারিবারিক বা মানসিক চাপ ছিল কিনা, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram