ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২২
প্রকাশিত : মে ৬, ২০২৬
আপডেট: মে ৬, ২০২৬
প্রকাশিত : মে ৬, ২০২৬

বাংলাদেশে গার্মেন্টস ও বৈদেশিক রেমিট্যান্স এই দুইটি খাত জিয়াউর রহমান করেছেন: বুলু

আজিজ আহমেদ, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: বাংলাদেশে গার্মেন্টস ও বৈদেশিক রেমিট্যান্স এই দুইটি খাত জিয়াউর রহমান করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের পরিচালনায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ৩৯ জন দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার, ঢেউ টিন, গৃহ মঞ্জুরী বাবদ চেক এবং ঢেউটিন বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এইসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমান উল্লাহ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল বাকী, পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ দাসসহ আরো অনেকেই।

অনুষ্ঠানে আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার সবসময় আন্তরিক। ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram