ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৫
প্রকাশিত : মে ৫, ২০২৬
আপডেট: মে ৫, ২০২৬
প্রকাশিত : মে ৫, ২০২৬

বিগত ১৭ বছর যে উন্নয়ন হয়নি, বিএনপির আড়াই মাসে সে উন্নয়ন হয়েছে: বরকত উল্লাহ বুলু

আজিজ আহমেদ, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: গত ১৭ বছর দেশে যে উন্নয়ন হয়নি, আড়াই মাসে তার চেয়ে বেশি উন্নয়ন করেছে বর্তমান সরকার মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, দেশে বিভিন্ন গুপ্তদের বিষয় সবাইকে রাজনৈতিক ও স্থানীয়ভাবে সতর্ক থাকার আহবান করেন।

মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে খাল খনন উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশে চাঁদাবাজ, লুটতরাজ, মাদক বিরুদ্ধে নিরাপদ বাংলাদেশ গড়তে চান। দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অকার্যকর থাকায় জলাবদ্ধতা ও কৃষিকাজে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কার্যক্রম সম্পন্ন হলে এসব সমস্যার সমাধান হবে বলে তারা আশা করছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কায়েসুর রহমান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল বাকী, উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ দাস, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম আলী, সাবেক কাদিরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন সুমনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram