ঢাকা
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫৯
প্রকাশিত : মে ১, ২০২৬
আপডেট: মে ১, ২০২৬
প্রকাশিত : মে ১, ২০২৬

কেরানীগঞ্জে ছেলের হাতে বাবা খুন, ছেলে আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার সাক্তা ইউনিয়নের গোয়ালখালী গ্রামে সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে।

নিহতের নাম শাহী ইসলাম (৭০)। তিনি ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। শুক্রবার (০১ মে) ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের এক পর্যায়ে ছেলে আলামিন (২৬) তার বাবাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শাহী ইসলামের মৃত্যু হয়।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং অভিযুক্ত আলামিনকে আটক করে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি তদন্ত নুরে আলম সিদ্দিকী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram