

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বজ্রপাতে সেতারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে চাকামইয়া ইউনিয়নের পূর্বচাকামইয়া ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতারা বেগম প্রতিবেশীর বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতের শব্দে আক্রান্ত হন। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি চাকামইয়া গ্রামের মো. বাদশা মিয়ার স্ত্রী।
এদিকে, গত মঙ্গলবার ও বুধবার দুইদিনে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বজ্রপাতে অন্তত ১০টি গরু মারা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

