

যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করছেন আকবর হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
পোস্টে আকবর হোসেন লিখেছেন, 'লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না।'
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, 'বিষয়টির সাথে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই। ধন্যবাদ।'

