ঢাকা
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:১১
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬
আপডেট: মার্চ ১৬, ২০২৬
প্রকাশিত : মার্চ ১৬, ২০২৬

হোটেল বয় থেকে মদের কারবারি, যশোরে বিদেশি মদসহ আটক হেদায়েত

শহিদ জয়, যশোর: যশোর শহরে ফ্ল্যাট বাড়ি ও আবাসিক হোটেলকে কেন্দ্র করে বিদেশি মদের অবৈধ ব্যবসা চালানোর অভিযোগে হেদায়েত সিকদার (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তার বাড়ি ও একটি আবাসিক হোটেল থেকে উন্নতমানের ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

গত রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত দুই দফা অভিযানে যশোর সদর উপজেলার শেখহাটি খাঁপাড়া এলাকায় তার নিজ বাড়ি এবং শহরের বাবুবাজার ঝালাইপট্টি এলাকায় পলাশ আবাসিক-এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় এলাকাবাসীর মধ্যে কৌতূহল সৃষ্টি হলে অনেকেই ঘটনাস্থলে ভিড় করেন।

গ্রেপ্তার হেদায়েত সিকদার শেখহাটি খাঁপাড়া এলাকার বাসিন্দা। তিনি বাবুবাজার ঝালাইপট্টি এলাকার ‘হোটেল পলাশ আবাসিক’-এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। তার পিতার নাম সাহেব আলী সিকদার ও মায়ের নাম লাইলি আক্তার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শেখহাটি খাঁপাড়া এলাকায় তার তিনতলা বাড়ির ছাদসহ বিভিন্ন স্থান এবং হোটেলের কয়েকটি কক্ষের গোপন জায়গা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, একসময় হোটেল বয় হিসেবে কাজ শুরু করা হেদায়েত সিকদার পরবর্তীতে হোটেলের ম্যানেজার হন এবং ধীরে ধীরে বিদেশি মদের অবৈধ ব্যবসা গড়ে তোলেন। অভিযোগ রয়েছে, ফ্ল্যাট বাড়ি ও আবাসিক হোটেলে মদ্যপান এবং অসামাজিক কার্যকলাপের সুযোগ করে দিয়ে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা জানতে পারেন, হেদায়েত সিকদারের একাধিক স্ত্রী রয়েছে এবং তাদের কেউ কেউ এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারেন। বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

স্থানীয়রা দাবি করেছেন, তার অবৈধ সম্পদের উৎস তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram