ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৫
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬
আপডেট: মার্চ ১১, ২০২৬
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

স্ত্রীকে হত্যার পর মরদেহ টয়লেটের ট্যাংকে লুকিয়ে রাখে স্বামী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ টয়লেটের ট্যাংকে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির।

মঙ্গলবার রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রানীনগর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারী মোছা. নাসিমা বেগম (৩৬) একই গ্রামের মিজানুর রহমান ওরফে ভেজুর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে স্বামী মিজানুর রহমান তার স্ত্রী নাসিমা বেগমকে হত্যা করে বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে। পরে ঘটনাটি ধামাচাপা দিতে সে এলাকা থেকে পালিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় মিজানুর রহমান। পরে তাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram