ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৫১
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬
আপডেট: মার্চ ৯, ২০২৬
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

সুনামগঞ্জে বিয়ে বাড়ির আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: বিয়ে বাড়ির আলোকসজ্জার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনামগঞ্জের তাহিরপুরে সুজিত বর্মন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিয়ে বাড়িতে এখন শোকের মাতম চলছে।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়ন মধ্য তাহিরপুর খলাহাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সুজিত বর্মন সত্যময় বর্মন এর ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মধ্য তাহিরপুর খলাহাটি গ্রামে রবিবার রাতে অনিল বর্মনের বাড়িতে তার শ্যালিকা প্রিয়া বর্মন এর বিয়ে উপলক্ষে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এ জন্য বাড়ির চারপাশে আলোকসজ্জাও করা হয়। সেই আলোকসজ্জার বৈদ্যুতিক তারে সোমবার সকালে বাড়ির আঙিনায় টানানো তারে অসাবধানতাবশত স্পর্শ করলে সুজিত বর্মন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় তার শরীরের কিছু অংশ পুড়ে যায় বলে জানা গেছে।

তাহিরপুর থানা উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, বিয়ে বাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারে অসাবধানতাবসত স্পৃষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু নিহতের ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। এই বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram