ঢাকা
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২২
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬
আপডেট: মার্চ ৮, ২০২৬
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

হাতিয়ায় গাছ কাটতে বাধা দেওয়ায় বন প্রহরীদের ওপর আক্রমণের অভিযোগ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় সাগরিয়া রেঞ্জের রেহানিয়া বিটে বনের গাছ কাটতে বাধা দেওয়ায় প্রহরীদের ওপর আক্রমণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (৮ মার্চ) এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল সকাল ৯টার সময় বুড়িরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সেকুর দোকানের পূর্ব বাগানে এ ঘটনা ঘটে।

বন প্রহরীদের অভিযোগ, স্থানীয় মনির নামের এক বন খেকো তাদেরকে কুড়াল দিয়ে আক্রমণ করতে উদ্যত হয়, এসময় তার সাথে অজ্ঞাত ৩/৪ জন নারী-পুরুষ ছিলেন।

খবর পেয়ে সংশ্লিষ্ট সাগুরিয়া রেঞ্জের বন কর্মকর্তা মিজানুর রহমান ও কয়েকজন সাংবাদকর্মী দুপুর ১টার দিকে ঘটনাস্থলে যায়। যেখানে বনের গাছ কাটার সত্যতা পাওয়া যায়।

বন প্রহরী মাহফুজ ও আমির হোসেন বলেন, আমরা প্রতিদিনের মতো আজও বনে টহল দিতে যাই। সেকুর দোকান থেকে পূর্ব দিকের বাগানটিতে কয়েকজন মিলে বিভিন্ন প্রকারের গাছ কেটে জমি পরিষ্কার করতে দেখা যায়। তখন আমাদের একজনে হাতে থাকা মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করে এবং অন্যরা বন খেকোদের ধরতে যায়।

তারা বলেন, বন প্রহরী সাখাওয়াত শারীরিক প্রতিবন্ধী এবং আরেকজন হার্টের রোগী হওয়ায় শুধু মাহফুজ বন খেকো মনির নামের একজনকে ধরতে যায়। এমতাবস্থায় মনিরের হাতে থাকা কুড়াল দিয়ে মাহফুজকে কোপ দিতে উদ্যত হয় এবং সাখাওয়াতকে ধাক্কা মেরে ফেলে দেয়। এসময় তারা চার বন প্রহরী- সাখাওয়াত হোসেন, আমির হোসেন, রাসেল ও মাহফুজ শারীরিক ভাবে আঘাতপ্রাপ্ত হয় বলে জানান।

এ বিষয়ে সাগুরিয়া রেঞ্জের বন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, প্রায় সময় বন খেকোরা গাছ কেটে জমি দখলের চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে নানাভাবে আক্রান্ত হই। তবুও বনের গাছ রক্ষায় আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। যারা আজকের এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তবে ঘটনার বিষয়ে অভিযুক্ত মনির নিজের দোষ অস্বীকার করেন।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram