

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে শুক্রবার বিকালে সীমা আক্তার সুমা (২১) নামে এক তরুণীর ঝুললন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে চরমজলিশপুর ইউনিয়নের সাবেক চরগোপাল গাঁও গ্রামের মমিন উল্যাহর কন্যা।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর একটার দিকে নিজ বসত ঘরের শয়ন কক্ষে বুতের (আড়ার) সঙ্গে ওড়না বেধে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন সুমা। খবর পেয়ে বিকাল চারটার দিকে সোনাগাজী মডেল থানার পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

