ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:৪৬
প্রকাশিত : মার্চ ৬, ২০২৬
আপডেট: মার্চ ৬, ২০২৬
প্রকাশিত : মার্চ ৬, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে স্ত্রী ও সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এক ঘাতক স্বামী তার স্ত্রী ও শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করার পর সে নিজেও আত্মহত্যা করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আত্রাই উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার সময়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের গৌতম সরকারের ছেলে জয় সরকার (৩০) মাদকাসক্ত ছিল। এ জন্য পারিবারিক কলহ প্রায় লেগেই থাকতো। এরই জের ধরে শুক্রবার দিবাগত রাত প্রায় সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে জয় নিজের শয়ন কক্ষে তার স্ত্রী দৃষ্টি সরকার (২৩)-কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করে। এরপর ২ বছরের শিশু কন্যা জেনিকেও একই কায়দায় গুরুতর জখম করে। শেষে সে নিজেই তার ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকে।

​তার চিৎকার শুনে পাশের ঘর থেকে জয়ের বাবা-মা এবং অন্যান্য লোকজন এসে গুরুতর জখম অবস্থায় জয় ও তার শিশু কন্যা জেনিকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ মার্চ) সকালে পিতা-কন্যা দুজনেই মারা যায়।

​জয় সরকারের পিতা গৌতম সরকার বলেন, জয় দীর্ঘদিন যাবত মানসিক রোগী ছিল। আত্রাই থানার ওসি মো. আব্দুল করিম বলেন, তাদের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আত্রাই থানায় একটি হত্যা মামলা ও একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram