ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৫৬
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬
আপডেট: মার্চ ৪, ২০২৬
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬

বয়স্ক,শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়: রেলমন্ত্রী

শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫ বছরের উর্ধ্বের নাগরিকদের জন্য রেল ও মেট্রোরেলের ২৫ শতাংশ ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, মন্ত্রণালয় থেকে প্রতিবন্ধীদের যে আইডি দেওয়া আছে, সেটা কার্ড দেখাতে হবে। শিক্ষার্থীদেরও স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে।

মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান।

রেলমন্ত্রী বলেন, ঈদের অল্প দিন বাকি, তার আগেই চেষ্টা করছি। সম্ভব হওয়ার সম্ভাবনা একটু কম, কিন্তু আগামী কোরবানির ঈদের আগে নিশ্চয়ই এটি নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, আমরা রেলের একেবারে সার্বিক উন্নয়ন চাচ্ছি। এখন যে সব ট্রেন চালু আছে, তার গতি বৃদ্ধি এবং অল্প সময়ে যাতায়াত কীভাবে করা যায় তার জন্য বিদ্যমান কিছু প্রকল্প আছে। সেগুলি আরও গতি পাবে বাস্তবায়নের ক্ষেত্রে। নতুন কিছু প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার ফলে রেলের বিদ্যমান অবস্থার সেবা এবং সার্ভিসটা এখানে আছে, সেটা আরও শক্তিশালী, জনবান্ধব ও মানসম্মত হবে।

রেলমন্ত্রী আরও বলেন, আসন্ন ঈদে যাত্রীদের মানসম্মত যাত্রা নিশ্চিত করতে চেষ্টা করছি ৮৫ থেকে ৮৬ টা লোকোমোটিভ ইউজ করতে পারি কি না। সেটা যদি আমরা করতে সক্ষম হই, আমার মনে হয় ট্রেনের শিডিউল ব্যবস্থাপনা করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, অতিরিক্ত যাত্রী ঈদের সময়ে চলে আসে সেটাও বহন করতে সক্ষম হবো। কোনো শিডিউল বিপর্যয় হওয়ার সুযোগ থাকবে না।

এছাড়াও সরকার ঈদের আগ মুহূর্তে রাস্তাঘাটে যে যানজট হয়, সড়কে হয় এবং লঞ্চেরও এক ধরনের চাপ থাকে— সার্বিক বিষয়ে ঈদ যাত্রা নিশ্চিত করতে সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram