

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে লাইনচ্যুত তেলবাহী ট্রেন ৯ ঘন্টা পর উদ্বার শেষে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে আমনুরা জংশনে এই ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।
আমনুরা জংশন রেলওয়ের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানায়, আমনুরা জংশন এলাকায় থাকা ৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য তেল পরিবহন করছিল ট্রেনটি। বিদ্যুৎ কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরেই তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী রুটে তিনটি ট্রেন আটকা পড়ে। খবর পেয়ে ঈশ্বরদী থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন ৯ ঘন্টা কাজ চালিয়ে দুপুর তিনটার সময় লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার করে। পরে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক।
তিনি আরো জানান, এই ট্রেন দুর্ঘটনা তদন্ত করে কারণ উদঘাটন করা হবে। তবে, এই দুর্ঘটনায় কোনো প্রানহানি ঘটেনি। এর আগেও একই জায়গায় একাধিকবার ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বলে জানায় রেলওয়ের ওই কর্মকর্তারা।

