ঢাকা
প্রকাশিত : February 10, 2026
আপডেট: February 10, 2026
প্রকাশিত : February 10, 2026

কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় র‍্যাবের অভিযানে পুকুর থেকে অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লায় ভারত সীমান্তবর্তী এলাকায় একটি পুকুর থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

র‍্যাব-১১ এর কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরত্বে কটক বাজার কবরস্থান সংলগ্ন একটি পুকুর শ্যালো মেশিন দিয়ে র‍্যাব সেচ কাজ চালিয়ে যাচ্ছে।

এর মধ্যেই বেশ কয়েকটি পিস্তল-বন্দুক ও দুইটি বস্তায় মোড়ানো ধারালো অস্ত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন মেজর সাদমান।

তিনি আরও বলেন, আমরা আপাতত সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পেয়েছি। ধারণা হচ্ছে এখানে আরও অস্ত্র রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram