ঢাকা
৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৫০
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬
আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬

বরিশালে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক

জিহাদ রানা, বরিশাল ব্যুরো চীফ: সেনাবাহিনীর বিশেষ অভিযানে বরিশালের গৌরনদী উপজেলার চিহ্নিত ইয়াবা বিক্রেতা ফারুক উকিলকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গৌরনদীর চাঁদশী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় ফারুক উকিল (৪৫) কে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আটককৃত ফারুক উকিল দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত রয়েছে। গত তিন মাস পূর্বে তাকে একটি মাদক মামলায় পুলিশ আটক করে।

পরবর্তীতে জামিনে বের হয়ে সে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পরে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গৌরনদী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকের বিরুদ্ধে অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram