ঢাকা
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৩৬
প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২৬
আপডেট: জানুয়ারি ৩১, ২০২৬
প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২৬

দুপুরে সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান

নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ সিরাজগঞ্জ যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী ও রংপুর বিভাগের নির্বাচনী সফরের অংশ হিসেবে সেখানে যাবেন।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় বিসিক শিল্প পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। মঞ্চে সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন বিএনপি চেয়ারম্যান।

একমাত্র বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহু থেকে মুক্ত করতে। রংপুরের নির্বাচনী জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে, ১২ ফেব্রুয়ারি সব ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

স্বাক্ষরিত জুলাই সনদকে সম্মান জানিয়ে গণভোটে 'হ্যা' ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এমনকি বিএনপি সরকার গঠন করলে, তিস্তা মহাপরিকল্পনাসহ উত্তরাঞ্চলের জনগণের জন্য নানান উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram