ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:০২
প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৫
আপডেট: নভেম্বর ১৮, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ১৮, ২০২৫

দিনাজপুরে শাড়ি চাওয়াকে কেন্দ্র করে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর( দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুঁচিয়া মোড় গ্রামে নবান্ন উৎসবের দিনে শাড়ি না পাওয়ায় দাম্পত্য কলহের জেরে স্বামীর মৃত্যুর ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল নবান্ন উৎসব উপলক্ষে স্ত্রী রেহেনা বেগম (৫০) স্বামী হাফিজুল ইসলাম (৫৫)-এর কাছে শাড়ি নেয়ার আবদার জানান। এ নিয়ে সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে—এই সময় স্ত্রী বসার পিঁড়া দিয়ে স্বামীর মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরবর্তীতে এলাকাবাসী হাফিজুল ইসলামকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত হাফিজুল ইসলাম মৃত আব্দুস সামাদের তৃতীয় সন্তান। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি এক মেয়েকে মানুষ করে বিয়ে দেন। প্রায় চার মাস আগে তিনি নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের সিন্না গ্রামের মৃত মনছের আলীর মেয়ে রেহেনা বেগমকে (তার এটি তৃতীয় বিয়ে) বিয়ে করেন।

স্থানীয়দের দাবি, বিয়ের শর্ত হিসেবে হাফিজুল ইসলামের বসতভিটার ২ শতক জমি নিজের নামে লিখে নেয়ার বিষয়টি নিয়ে রেহেনা বেগমের সঙ্গে প্রায়ই কলহ হতো। শাড়ির বিষয়টি নিয়ে ঝগড়া থেকেই এ ঘটনা ঘটে বলে তাদের ধারণা।

ঘটনার পর এলাকাবাসী রেহেনাকে ঘিরে রাখেন যাতে পালাতে না পারে। পরে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।ময়নাতদন্তের জন্য মৃতদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নারীকে আটক করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram