ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:৩৮
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৫

নাটোরে 'জুলাই বিপ্লব' সেমিনারে আওয়ামী লীগ নেতারা, আমন্ত্রণ পায়নি জুলাই যোদ্ধারা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৬০০ জনকে আমন্ত্রণ জানানো হলেও দাওয়াত পাননি আহত জুলাই যোদ্ধা, গ্রেপ্তার হওয়া এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় শিক্ষার্থীরা। এতে স্থানীয়ভাবে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার মোহরকয়া ডিগ্রি পাশ ও অনার্স কলেজে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক প্রফেসর আছাদুজ্জামান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা আসলাম এবং আড়বাব ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোখলেছুর রহমান। অথচ জুলাইয়ে আহত হওয়া উপজেলার ৬ গেজেটভুক্ত জুলাই যোদ্ধা এবং আন্দোলনে গ্রেপ্তার হওয়া ১৭ জন শিক্ষার্থীসহ প্রত্যক্ষভাবে যুক্ত সকলে এই সেমিনারে উপেক্ষিত হয়েছেন। তাদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

আহত জুলাই যোদ্ধা মোস্তাফিজুর রহমান বলেন, জুলাইয়ের সেমিনারে আওয়ামী নেতাদের উপস্থিতি জুলাইয়ের রক্তের সঙ্গে বেইমানি। এরা জুলাই চেতনাকে নিয়ে ব্যবসা করছে। আমাদের না ডেকে যারা দমন করেছিল, সেই আওয়ামী লীগকে দাওয়াত দিয়ে তাদেরই পুনর্বাসন করা হচ্ছে।

আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থী ফরহাদ আহমেদ বলেন, আমরা শুধু আন্দোলন করিনি, নিপীড়নও সহ্য করেছি। সেই আন্দোলন নিয়ে এখন সেমিনার হয়, অথচ যারা আহত, গ্রেপ্তার বা নেতৃত্বে ছিল তাদের কাউকে দাওয়াত দেওয়া হয়নি। এতে আওয়ামী লীগ নেতারা দাওয়াত পায়। এটা জুলাইয়ের অপমান। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নাটোর জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকি বলেন, জুলাই আন্দোলনে আমরা রাজপথে ছিলাম, যাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সেই 'জঙ্গী লীগকে' দাওয়াত দিয়ে এই সেমিনার করা হয়েছে। এটা জুলাইয়ের চেতনার সঙ্গে ভণ্ডামি। এসব ফ্যাসিস্ট দোসরদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

বিষয়টি নিয়ে জানতে চাইলে মোহরকয়া ডিগ্রি ও অনার্স কলেজের অধ্যক্ষ ইসমত হোসেন বলেন, মোখলেছুর রহমান ও আসলামকে ইউপি চেয়ারম্যান হিসেবে দাওয়াত দেওয়া হয়েছিল। লালপুরে জুলাই যোদ্ধা আছে, সে বিষয়ে আমি অবগত ছিলাম না। তবে আগামীতে যদি এ ধরনের অনুষ্ঠান হয়, তাহলে তাঁদের আমন্ত্রণ জানানো হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক পরিচালক প্রফেসর আছাদুজ্জামান বলেন, আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাই আমি গিয়েছিলাম। তবে সেখানে কারা আমন্ত্রিত বা কারা উপস্থিত ছিলেন সে বিষয়ে আমাকে অবগত করা হয়নি। বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram