ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৫

পাবনার ঈশ্বরদীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটে।

নিহতরা হলো- কামালপুর গ্রামের রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬) ও পলান সরদারের ছেলে আজিবুল (৪)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাসার তোতা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বুধবার সকালে বাড়ির পেছেনে পুকুর পাড়ে রাবেয়া ও আজিবুল খেলা করছিল। একপর্যায়ে তারা পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। কোথাও তাদের না পেয়ে পুকুরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের দুজনের মরদেহ পাওয়া যায়।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন মুঠোফোনে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram