ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৪
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১৭, ২০২৫

সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন পুতিন

সামরিক পোশাকে মহড়া পরিদর্শন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ভিডিও প্রকাশ করেছে মস্কো। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসোভসহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে মহড়া স্থলে প্রবেশ করেন পুতিন। পরে কমান্ড সেন্টারে বসে বিভিন্ন নির্দেশনা দেন তিনি। এ সময়, মহড়ায় ব্যবহৃত আধুনিক অস্ত্র-সরঞ্জাম ঘুরে ঘুরে দেখেন রুশ প্রেসিডেন্ট। সবশেষ, মহড়ায় উপস্থিত বিভিন্ন দেশের সেনা কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, আগস্টের শেষ দিকে কালেক্টিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন (সিএসটিও)-এর অধীনে ৭ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে পূর্ব ইউরোপের দেশ বেলারুশে। এতে অংশ নিয়েছে— রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের সামরিক বাহিনী। অঞ্চলটির ৪১টি স্থানে চলা এ মহড়ায় অংশ নিয়েছেন দু’দেশের লাখেরও বেশি সেনা সদস্য। এর আগে, সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯০ এর দশকে গঠিত হয় সংস্থাটি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পশ্চিমাদের সাথে ক্রমেই সম্পর্কের অবনতি ঘটছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর। পশ্চিমা সামরিক জোট ন্যাটো’র মতো তৎপর না হলেও, সাম্প্রতিক সময়ে নিজেদের মধ্যে সম্পর্ক ঝালাইয়ে যৌথ সামরিক মহড়া আয়োজন করছে জোটভুক্ত এই রাষ্ট্রগুলো। যা ভবিষ্যতে অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি করতে পারে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram