ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৩
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৫

কাতার ইস্যুতে ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হওয়ার পরামর্শ ট্রাম্পের

হামাস নেতাদের হত্যার উদ্দেশ্যে কাতারের দোহায় ইসরায়েলি হামলার জেরে বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। এ হামলা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। এবার কাতার ইস্যুতে তেল আবিবকে আরও সতর্ক হতে পরামর্শ দিয়েছেন তিনি।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় রোববার (১৪ সেপ্টেম্বর) নিউ জার্সির মোরিসটাউন বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাতার ঘিরে ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে।

ট্রাম্পের কাছে এক সাংবাদিক জানতে চান গত সপ্তাহে কাতারের দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলের হামলা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি কোনো বার্তা আছে কি না, জবাবে তিনি বলেন,
আমার বার্তা হলো, তাদের খুব, খুব সতর্ক হতে হবে। হামাসের ব্যাপারে কিছু করতে হবে ঠিকই, তবে কাতার যুক্তরাষ্ট্রের মহান মিত্র।

গত শুক্রবার নিউইয়র্কে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে নৈশভোজ করেছেন ট্রাম্প। ওই সময় কাতারের প্রধানমন্ত্রীকে চমৎকার মানুষ বলে আখ্যা দেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে আকাশসীমা লঙ্ঘন করে দোহায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে কাতারের পাশে দাঁড়িয়েছে আরব ও মুসলিম বিশ্ব। কাতারের প্রতি বৃহত্তর সমর্থনের অংশ হিসেবে রোববার দোহায় শুরু হয়েছে আরব-মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন।

সম্মেলনে আরব রাষ্ট্রগুলো ‘বর্বর’ ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষার জন্য যে আইনগত পদক্ষেপ নেবে তা সমর্থন করেছে। কাতারের প্রধানমন্ত্রী বলেন, এই আক্রমণের বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

করার সময় এসেছে। ইসরায়েলকে অবশ্যই জানতে হবে যে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ক্রমাগত গণহত্যা যুদ্ধ, যার লক্ষ্য তাদের মাতৃভূমির বাইরে জোরপূর্বক স্থানান্তর করা, যত মিথ্যা যুক্তিই দেওয়া হোক না কেন, সফল হবে না।

কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সরকার একের পর এক প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে, ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলের জনগণের, যার মধ্যে তাদের নিজস্ব জনগণও রয়েছে, মুখোমুখি যুদ্ধের পরিধি আরও বিস্তৃত করছে এবং এটি একটি গুরুতর ঝুঁকির মুখে ফেলেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram