ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:৪৬
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ১৫, ২০২৫

ঢামেকে একসঙ্গে জন্ম নেয়া ৬ শিশুর একজনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেয়া যমজ ৬ শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢামেক হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) মৃত্যু হয় ছেলে নবজাতকটির।

এদিন সকাল ৯টার দিকে ঢামেকের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ছয় সন্তানের জন্ম দেন।

প্রিয়ার পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে এক ছেলে বাচ্চা মারা গেছে। ৬ নবজাতকের মধ্যে তিনজনকে ঢামেকের এনআইসিইউতে এবং বাকি তিনজনকে বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছিল।

এর আগে, ঢামেক গাইনি বিভাগের ইউনিট-১ এর সহকারী অধ্যাপক ডা. আবিদা সুলতানা জানান, শনিবার রাতে প্রিয়া হাসপাতালে ভর্তি হন। রোববার সকালে তিনি একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেন। তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি আসলে পূর্ণাঙ্গ ‘বেবি’ নয়, বরং ২৭ সপ্তাহের ইনএবিটেবল অ্যাবরশন।

তিনি আরও বলেন, শিশুদের মধ্যে তিনজনের ওজন প্রায় ৯০০ গ্রাম এবং বাকি তিনজনের ৮০০ গ্রাম। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাগ্য সহায় থাকলে সবাই সুস্থভাবে বেঁচে থাকবে। টিকে থাকা অনেক সময় কঠিন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram