ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫২
প্রকাশিত : সেপ্টেম্বর ৯, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ৯, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা জহির উদ্দিন (৪২) নিহত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার মেফ্লাউরের পুবালাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত জহির মিরসরাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গাপুর গ্রামের নুর আহম্মদ ড্রাইভার বাড়ির নুর আহম্মদের ছেলে।

জানা গেছে, জীবিকার তাগিতে ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান জহির উদ্দিন। যাওয়ার পর দীর্ঘসময় সেখানে অনেক কষ্টে দিনযাপন করেছিলেন। পরবর্তীতে ওই দেশের পুবালাঙ্গা এলাকায় দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ১৬ বছর তিনি দেশে আসেননি।

জহিরের বড় ভাই রেজাউল করিম বলেন, ‘মঙ্গলবার ভোর সাড়ে ৪ টায় খবর আসে সন্ত্রাসীরা আমার ভাইকে গুলি করে মেরে ফেলেছে। আমার ভাই দক্ষিণ আফ্রিকায় যাওয়ার পর দীর্ঘ ১৬ বছর দেশে আসেনি, এখন লাশ হয়ে আসবে। তিনি আরো বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। এখান থেকে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর পর তার লাশ দেশে আনা হবে।’

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram