ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৩৪
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৫
আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৫
প্রকাশিত : সেপ্টেম্বর ৪, ২০২৫

মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

আজ বৃহস্পতিবার সকালে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নিলুয়া গ্রামের পরশ উদ্দিনের ছেলে আবদুল মান্নান (২৩) ও হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকার সেরজন মোল্লার ছেলে মনির হোসেন (৬০)।

সিংগাইর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা সিংগাইর বাসস্ট্যান্ডে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত ও অপর দুইজন গুরুতর আহত হন। পরে আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। আর নিহত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সিংগাইর থানায় মামলা হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram