

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পিস্তলসহ ফেসবুকে ছবি আপলোড দিয়ে ভাইরাল হয়েছে সাবিদ হোসেন (২০) নামে এক ছাত্রদল নেতা। সে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা খানপাড়া এলাকার মনির হোসেনের পুত্র ও আড়াইহাজার সরকারি শফর আলী কলেজ শাখা ছাত্রদল নেতা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সাবিদ হোসেনের হাতে পিস্তলসহ একটি ছবি তার ফেসবুক আইডি থেকেই ভাইরাল হয়। এরপর থেকেই তাকে আটকের চেষ্টা করে পুলিশ। ওই দিনে আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন সাবিদ হোসেনের পিতা মনির হোসেনকে ডেকে এনে কৌশলে সাবিদ হোসেনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে। তবে তার কাছে থাকা পিস্তলটি উদ্ধার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, পিস্তলটি উদ্ধারের জন্য আটক সাবিত হোসেনকে জিজ্ঞাসাবাদ চলছে। অস্ত্রটি উদ্ধার হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

