ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫০
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৫
আপডেট: আগস্ট ২৭, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুতায়িত হয়ে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম।

ওসি বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেয়া ছিলো। ভোর সাড়ে ৫ টার দিকে অটোরিকশাতে থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram