ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৫
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৫
আপডেট: আগস্ট ২৭, ২০২৫
প্রকাশিত : আগস্ট ২৭, ২০২৫

অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে সাত দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। অভিযোগ করা হয়েছে, সিডনি ও মেলবোর্নে ইহুদিবিরোধী হামলার পেছনে তেহরান জড়িত।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে জানান, গত বছরের অক্টোবরে সিডনির একটি ক্যাফেতে এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগগে অগ্নিসংযোগের সঙ্গে ইরানকে যুক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো।

আলবানিজ বলেন, এসব ঘটনা ছিল ‘সামাজিক সম্প্রীতি দুর্বল করা ও আমাদের সমাজে বিভেদ ছড়ানোর চেষ্টা।’

ইরানি রাষ্ট্রদূত আহমাদ সাদেঘি এবং আরও তিনজন কর্মকর্তাকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে ক্যানবেরা। পাশাপাশি তেহরান থেকে নিজেদের কূটনীতিকদেরও প্রত্যাহার করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে, ইরান এই অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে।

ক্যানবেরা পশ্চিমা বিশ্বের সর্বশেষ দেশ হিসেবে ইরানের বিরুদ্ধে নিজ ভূখণ্ডে গোপন বৈরী কর্মকাণ্ড চালানোর অভিযোগ তুলল। গত মাসে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ ১৪টি দেশ ইরানি গোয়েন্দা সংস্থাগুলোর হত্যা, অপহরণ ও হয়রানিমূলক ষড়যন্ত্র বৃদ্ধির নিন্দা জানিয়েছিল।

সূত্র: রয়টার্স।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram