ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪২
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৫
আপডেট: জুলাই ৩১, ২০২৫
প্রকাশিত : জুলাই ৩১, ২০২৫

আড়াইহাজারে দোকান ভাড়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, মামলা দায়ের

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শালমদী নয়াবাজারে দোকান ভাড়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে ঘটনার একদিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

গত ৩০ জুলাই (বুধবার) সকালে শালমদী বাজারে নিজস্ব মালিকানাধীন দোকানে পার্টিশন দিতে গেলে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে জাহাঙ্গীর মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনার রাতেই নিহতের স্ত্রী সেলিনা বেগম (৪৬) বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখিত আসামিরা হলেন, তোতা প্রধান ওরফে তোতা মেম্বার (৭০), বেনু প্রধান (৭৫), আলম প্রধান (৪৫), রাসেল প্রধান (৩৫), খোকন প্রধান (৪০), সাদ্দাম (৩৫), জাহাঙ্গীর প্রধান (৪০), হানিফা (৪৫) ও হাসেম (৪৫)। সকলেই মাহমুদপুর ইউনিয়নের শালমদী গ্রামের বাসিন্দা।

এজাহারে উল্লেখ করা হয়, বিএনপির ‘সুমন গ্রুপ’ সংশ্লিষ্ট তোতা মেম্বার (৭০) নামীয় ব্যক্তি নিহত জাহাঙ্গীর মিয়াদের পারিবারিক মালিকানাধীন তিনটি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া না দিয়ে দখল করে রাখেন। একাধিকবার ভাড়া চাওয়ার পরও না দেওয়ায় ঘটনার দিন সকালে নিহত ব্যক্তি দোকানে নিজ অংশে পার্টিশন দেন। এরপরই বিবাদীরা দলবদ্ধভাবে লাঠি-রড দিয়ে হামলা চালিয়ে তাকে হত্যা করে।

ঘটনার পর প্রায় একদিন পার হলেও মামলার প্রধান আসামি তোতা মেম্বারসহ কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এলাকাবাসীর অনেকে বিষয়টিকে পূর্ব বিরোধ ও প্রভাব বিস্তারের জের হিসেবেও দেখছেন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, "ঘটনার তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram