ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৭
প্রকাশিত : জুলাই ২৪, ২০২৫
আপডেট: জুলাই ২৪, ২০২৫
প্রকাশিত : জুলাই ২৪, ২০২৫

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় অর্ধশত আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার পর উদ্ধার অভিযানে গিয়ে কাউকে জীবিত পায়নি ঘটনাস্থলের উপর দিয়ে উড়ে যাওয়া এমআই-৮ হেলিকপ্টারের ক্রুরা।

এর আগে স্থানীয় গভর্নর জানান, বৃহস্পতিবার (২৪ জুলাই) বিমানটি উড্ডয়নের পর রাডার থেকে অদৃশ্য হয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনার পরপরই ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, বিমানটি ছিল একটি Antonov An-24 মডেলের যাত্রীবাহী প্লেন, যা সাইবেরিয়া ভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন পরিচালনা করছিল। বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে অগ্রসর হওয়ার সময় এটি রাডার থেকে হারিয়ে যায়।

আঞ্চলিক নাগরিক প্রতিরক্ষা ও অগ্নি নিরাপত্তা কেন্দ্র রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে জানিয়েছে, রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত হওয়া An-24 যাত্রীবাহী বিমানে অবতরণের আগেই আগুন ধরে গিয়েছিল।

টাইন্ডা বিমানবন্দরের পরিচালক বলেছেন, বিমানটি ভূপাতিত হওয়ার সময়ই তাতে আগুন ধরে যায়। পরবর্তীতে ঘটনাস্থলের উপর দিয়ে উড়ে যাওয়া Mi-8 হেলিকপ্টারের ক্রু সদস্যরা কোনো জীবিত ব্যক্তিকে চিহ্নিত করতে পারেননি।

এই ঘটনার প্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, বিমানে থাকা সব যাত্রী ও ক্রু সদস্যের মৃত্যু হয়েছে। বিমানটিতে প্রাথমিক হিসাবে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। রুশ কর্তৃপক্ষ ইতোমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram