ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৩
প্রকাশিত : জুলাই ২২, ২০২৫
আপডেট: জুলাই ২২, ২০২৫
প্রকাশিত : জুলাই ২২, ২০২৫

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হুমাইরার দাফন সম্পন্ন

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মেহেনাজ আক্তার হুমাইরার (৮) জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া-রাজাবাড়ি ইউনিয়নের নিজ গ্রামের গাবলের বাজার নামক মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় সখীপুর-বাসাইল আসনের জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মু.ছবুর রেজাসহ বিভিন্ন শ্রেণি পেশার হাজারো মানুষ উক্ত জানাজায় অংশ গ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মেহেনাজ আক্তার হুমাইরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মো.দেলোয়ার হোসেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক। গত রাতে তার লাশ নিজ বাড়িতে পৌঁছলে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে ওঠে।

নিহত হুমাইরার বাবা মো.দেলোয়ার হোসেনের প্রশ্ন স্কুল এরিয়াতে প্রশিক্ষণ বিমান কেন? আমার মেয়েসহ অসংখ্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক হত্যার দায় কে নেবে? তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়িদের বিচার দাবি করেন।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram