ঢাকা
প্রকাশিত : July 16, 2025
আপডেট: July 16, 2025
প্রকাশিত : July 16, 2025

ইয়েমেনে ভারতীয় নার্সের ফাঁসির আদেশ স্থগিত

ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসির আদেশ স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বিষয়টি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

বুধবার, অর্থাৎ আজই তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। এর আগে, নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড ঠেকাতে ইয়েমেনের হুতি কর্তৃপক্ষের কাছে আবেদন করে ভারত। তবে, তাকে ভারতে ফেরত পাঠানো কিংবা মুক্তি দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।

বর্তমানে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানার একটি কারাগারে সাজা ভোগ করছেন ওই ভারতীয় নার্স। ব্যবসায়িক সহযোগী ও ইয়েমেনের নাগরিক তালাল আব্দো মাহাদিকে হত্যার দায়ে ২০২০ সালে নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড দেয়া হয়।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram