

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবর কে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ১২ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্ৰামে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্ৰামের রমিজ উদ্দিনের ছেলে রাকিব তার সৌদি প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এবং কয়েকবারই ভাবীর সাথে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করেছে। লোক লজ্জা এবং সংসার ভেঙে যাওয়ার ভয়ে তিনি এতদিন কাউকে ব্যাপারটি জানাননি। দেবর প্রতিনিয়ত ভাবীর সাথে শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় উপায়ান্ত না পেয়ে ব্যাপারটি তার ননদকে জানায়। গত ৪ জুলাই রাকিবের বিচারের জন্য তার বোন সুখি বেগম তার ভাবীকে নিজ বাড়ি দিঘলদী গ্রামে ডেকে নিয়ে যান। পরে সেখানে রাকিব তার ভাবীকে দেখে উত্তেজিত হয়ে মারধর করে।
গত ১২ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় বাড়ি ফাঁকা পেয়ে রাকিব তার ভাতিজা ইসমাইলকে একটি চিপস কিনে দিয়ে বাহিরে পাঠিয়ে দেয়। পরে রাকিব তার ভাবীর রুমে ঢুকে তাকে জাপটে ধরে জোরপূর্ব ধর্ষণ করে। এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে ১৪ জুলাই সোমবার বিকেলে দেবর ইয়াকুবকে বিবাদী করে থানায় একটি ধর্ষণের অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ তাকে ওই দিন সন্ধ্যায়ই তার বাড়ি থেকে আটক করে। ভিকটিম কে অভিযোগ তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলে তিনি জানান। অভিযোগ দেওয়ার ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা রেকর্ড হয়নি। অভিযুক্ত রাকিবকে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি মহল জোর তদবির চালাচ্ছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, বিষয়টি তাদের পারিবারিক বিষয়, তাদের মধ্যে কথা হচ্ছে। এ বিষয়ে কোনো মামলা রেকর্ড হয়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

