ঢাকা
প্রকাশিত : July 13, 2025
আপডেট: July 13, 2025
প্রকাশিত : July 13, 2025

ইসরায়েলি হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

গাজায় গত ২৪ ঘণ্টায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে অন্তত ১১০ ফিলিস্তিনি। শনিবার থেকে রোববার (১৩ জুলাই) সকাল পর্যন্ত এ হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, দক্ষিণ গাজার রাফাহ শহরের কাছে ইসরায়েল-সমর্থিত মার্কিন সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন জিএইচএফ-এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে যাওয়ার পথে হামলার শিকার হন অনেকে। এতে প্রাণ হারান ৩৪ জন।

উত্তর গাজার বেইত হানুনে চালানো হয় ব্যাপক বিমান হামলা। শনিবার সন্ধ্যার শুরুতে প্রায় ৪০টি বিমান হামলার খবর পাওয়া গেছে। জাবালিয়ায় আবাসিক ভবনেও চলে ইসরায়েলি আগ্রাসন। প্রাণ হারায় কমপক্ষে ১৫ জন।

গাজার ঘনবসতিপূর্ণ আল-শাতি শরণার্থী শিবিরেও চলে আইডিএফের তাণ্ডব। শিশুসহ হতাহত হন অনেকে।

অন্যদিকে, দখলকৃত পশ্চিম তীরের আল-মানিয়া গ্রামের কাছে ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা চালিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তারা ঘরবাড়িতে পাথর নিক্ষেপ করে এবং সেগুলো আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দেয়, ফলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram