ঢাকা
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪৫
প্রকাশিত : জুন ৩০, ২০২৫
আপডেট: জুন ৩০, ২০২৫
প্রকাশিত : জুন ৩০, ২০২৫

প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ এসে আটক প্রেমিক

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি: প্রেমের টানে অবৈধভাবে ভারত সীমান্ত পাড়ি দিয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমিকার বাড়িতে আসেন আরিয়ান মির্জা (২২) নামের এক ভারতীয় নাগরিক। এ ঘটনায় ওই যুবককে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ। এ নিয়ে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রবিবার রাত সাড়ে ১১ টার দিকে ওই ভারতীয় নাগরিককে প্রেমিকার বাড়ি থেকে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ। এর আগে ওই দিন সকালে উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকায় তার প্রেমিকার বাড়িতে আসে ওই যুবক। আটক প্রেমিক আরিয়ান মির্জা ভারতের মুর্শিদাবাদের শহর বহরমপুর এলাকার রাজেস মির্জার ছেলে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক যুবতীর সাথে পরিচয় হয় ভারতীয় নাগরিক আরিয়ান মির্জার। দীর্ঘ দুই বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। ওই প্রেমিকা বিয়ের আশ্বাস দিলে রবিবার সকালে ওই প্রেমিকার বাড়িতে আসে প্রেমিক আরিয়ান মির্জা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানা পুলিশ।

এ বিষয়ে ভারতীয় নাগরিক প্রেমিক আরিয়ান মির্জা বলেন, দীর্ঘ দুই বছর থেকে আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। আমি এখন বাড়িতে যেতে চাই।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram