ঢাকা
প্রকাশিত : June 18, 2025
আপডেট: June 18, 2025
প্রকাশিত : June 18, 2025

ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি ইরানের

এবার ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করলো ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে এই দাবি করেছে।

ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায়, শক্তিশালী ফাতাহ মিসাইলের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলেছে আইআরজিসি।

তেহরানের দাবি, তাদের সফল মিসাইল হামলা থেকেই এটি প্রমাণিত যে ইসরায়েলের আকাশসীমা এখন তাদের নিয়ন্ত্রণে। ফলে, ইসরায়েলি জনগণ ইরানের হামলার বিপরীতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে বলেও দাবি করা হয় ওই বিবৃতিতে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের আকাশসীমার নিয়ন্ত্রণ নেয়ার দাবি করা এবং দেশটির ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়েছেন। ট্রাম্পের এমন বক্তব্যর পরই এই পাল্টা দাবি করলো আইআরজিসি।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram