ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:২৯
প্রকাশিত : জুন ১৬, ২০২৫
আপডেট: জুন ১৬, ২০২৫
প্রকাশিত : জুন ১৬, ২০২৫

ইসরায়েলের ৪৪টি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের

ইসরায়েলের ৪৪টি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। রোববার (১৫ জুন) দেশটির সংবাদ সংস্থা ‘আইআরএনএ’র বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমেদ আলী গৌদারজি বলেছেন, ইরানের সীমান্ত ইউনিটগুলি গত ৪৮ ঘন্টায় ৪৪টি ড্রোন এবং কোয়াডকপ্টারকে দেশের আকাশসীমায় প্রবেশ করতে সফলভাবে বাধা দিয়ে ভূপাতিত করেছে।

উল্লেখ্য, গত শুক্রবার ইরানের ভূখণ্ডে একযোগে বিমান-ড্রোন-মিসাইল হামলা চালানো শুরু করে ইসরায়েল। এতে দেশটির পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগারসহ বহু স্থাপনার ক্ষয়ক্ষতি সাধিত হয়। হতাহত হয় বহু মানুষ। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্যমতে, ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে অন্তত ১২৮ জনে দাঁড়িয়েছে। সেইসাথে আহত হয়েছে আরও ৯শ’ জনের মতো।

অপরদিকে, ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের জবাবে গত দু’দিন ধরেই দেশটির বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু মিসাইল ও ড্রোন ছুঁড়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে এখন পর্যন্ত তেলআবিবে ইরানের হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। সেইসাথে আহত হয়েছেন দুই শতাধিক। এরমধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram