ঢাকা
৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৫২
প্রকাশিত : জুন ৩, ২০২৫
আপডেট: জুন ৩, ২০২৫
প্রকাশিত : জুন ৩, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে জাল টাকা ও মেশিনসহ যুবক গ্রেপ্তার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা থেকে বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল টাকা তৈরির মেশিনসহ কারিগর রিয়াজ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার রাত পৌনে ১২টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ভান্নারা বেলতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব-৪ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল গত সোমবার রাতে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে রাতেই রিয়াজ হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার নিকট হতে ১০ লাখ ৬ হাজার ৫০০ টাকার জাল নোট ও নোট তৈরির মেশিন উদ্ধার করা হয় ৷

তারা আরও জানায়, আসামি রিয়াজ হোসেন একজন পেশাদার জাল টাকা তৈরিকারক এবং ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বেলতলা এলাকার নিজ বাড়িতে জাল টাকা তৈরির মেশিন দিয়ে জাল টাকা তৈরি করে। এসব জাল টাকা তিনি বিভিন্ন অনলাইন গ্রুপে চাহিদা মোতাবেক বিভিন্ন লোকের কাছে বাজারজাত করে আসছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, র‍্যাব এক আসামিকে আমাদের থানায় পাঠিয়েছে। তিনি জাল টাকা তৈরি করতেন। মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram