ঢাকা
প্রকাশিত : August 16, 2024
আপডেট: August 16, 2024
প্রকাশিত : August 16, 2024

১৫ আগস্টের ‘অপ্রীতিকর’ ঘটনা গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না: সারজিস আলম

ঢাবি প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, ১৫ আগস্ট রাজধানীর ধানমন্ডি-৩২ সহ বিভিন্ন জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যা আমাদের গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে শোক প্রকাশে ঘটে যাওয়া বিতর্কিত কাজ নিয়ে তদন্ত করা হচ্ছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলে ১৫ আগস্টের বিভিন্ন ঘটনা ও সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ১৫ আগস্ট ধানমন্ডিতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কেউ যদি ১৫ আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলার অধিকার কারো নেই। তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শেখ হাসিনা বাইরের রাষ্ট্রে থেকে সে রাষ্ট্রের মদদে প্রতিবিপ্লবের চেষ্টা চালাচ্ছে। যদি এই বিপ্লব হয়েই যেত তাহলে তা ছাত্র-জনতার বিপক্ষে গিয়েই হতো। ১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছদ্মবেশে বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। তারা যেন প্রতিবিপ্লব করতে না পারে সেজন্যই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছিলাম।

সারজিস বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেজাফতে ইসলামের সমাবেশের সময় কান ধরে ওঠবস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে গতকাল ১৫ আগস্ট কান ধরে ওঠবস করানো ও মোবাইল চেক করাসহ ঘটে যাওয়া কিছু কাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ব্যক্তিগতভাবে চাইলে যে কেউ শোক পালন করতে পারবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ১৫ আগস্ট রাষ্ট্রীয় আয়োজনে শোক দিবস পালনের পক্ষে না। তবে কেউ ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে তাকে সম্মান জানাতে হবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram