ঢাকা
প্রকাশিত : July 10, 2024
আপডেট: July 10, 2024
প্রকাশিত : July 10, 2024

যশোরে এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরে আকিকুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) রাত ১১টার দিকে যশোর শহরের মুজিব সড়কের মডেল মসজিদের গলির ভিতরে এই ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়েছে।

নিহত আকিকুল ইসলাম ঝিকরগাছা উপজেলার পায়রা গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

নিহতের স্বজনরা জানান, আকিকুল ইসলামের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে ফলের দোকান রয়েছে। গতকাল রাত ৮টার দিকে একজন মোবাইল ফোনে তাকে ডেকে আনে। এরপর আর বাড়ি ফেরেনি। পরে পুলিশের মাধ্যমে খবর পান আকিকুলের লাশ উদ্ধার হয়েছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন বলেন, গতকাল রাতে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা না অসুস্থতাজনিত মৃত্যু তা নিশ্চিত হতে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram